1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে আগুনে পুড়ে ছাই পাঁচ বসতঘর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মীরসরাইয়ে আগুনে পুড়ে ছাই পাঁচ বসতঘর

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৪০ বার

মীরসরাই উপজেলার ৫নং ওচমানপুরে অগ্নিকান্ডে পাঁচ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। সোমবার (১ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব সাহেবপুর গ্রামের আমির আলী সদাগর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আমিনুল হক, নয়নতারা, শাহাবুদ্দিন, সুজাউল হক, মাদল হকের পাঁচটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সাথে সাথে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আমিনুল হক জানান আমার মেয়ের বিয়ের জন্য এক লক্ষ আশি টাকা উত্তোলন করে ঘরে রেখেছিলাম আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে আমাদের পড়ার কোন কাপড় নেই এখন। আমরা পাঁচ ভাই এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের ঘরের নগদ টাকা স্বর্ণালংকার আসবাবপত্র জামাকাপড় সহ সব পুড়ে ছাই। প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় মল্লিক জানান, সকাল ১১ টার দিকে আগুন লাগার ঘটনা শুনলে আমরা ছুটে যায় ফায়ার সার্ভিসকে খবর দিই। পাশাপাশি সাধারণ মানুষ আগুন নিভাতে সহযোগিতা করে। প্রায় দেড় ঘন্টা পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত পৌঁছে ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net