ঢাকা   ০৯:৩৪:৪০ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

তিতাসে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, দুই বিক্রেতাকে জরিমানা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৭০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার তিতাসে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

বুধবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে ওইসব জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।

এসময় অবৈধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ২জন বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দ জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ মিজানুর রহমান ও তিতাস থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে বাজারের পাশেই জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি