1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী জুলির - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী জুলির

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৯৩ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী মিতা আক্তার জুলি (১৫) গত ৫ জুন বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর ২ মাস পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি। তাঁর সন্ধান চেয়ে নবীনগর থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। নিখোঁজ মিতা আক্তার জুলি উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে ।

নিখোঁজ ডায়েরি ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৪ এপ্রিল ঢাকা সাভারে রানা প্লাজা ভবন ধসে পড়ে যাওয়ার দূর্ঘটনায় মিতা আক্তার জুলির মা ও বাবা এক সাথে নিহত হওয়ার পর থেকেই সে কিছুটা মানুষিকভাবে অসুস্থ হয়ে যায় । এরপর থেকে নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে নানীর সাথে বসবাস করতে থাকে জুলি। মানসিক সমস্যার কারণে তাকে সবসময়ই চোখে চোখে রাখেন তার নানী।

গত ৫ জুন বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। এর আগে কয়েকবার নিখোঁজ হওয়ার পরও বাড়িতে ফিরে এসেছে, কিন্তু এবার আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধ্যান এখনো পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় তাঁর নানী সুফিয়া বেগম গত ২০ জুলাই নবীনগর থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-১৪১৫। তার উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, পড়নে ফুল হাতা জামা ও হাফপ্যান পরিহিত ছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net