1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে মাহী বি চৌধুরীর উদ্যোগে খোলা হচ্ছে আইসোলেশন কেন্দ্র - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

শ্রীনগরে মাহী বি চৌধুরীর উদ্যোগে খোলা হচ্ছে আইসোলেশন কেন্দ্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৭৫ বার

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীর উদ্যোগে শ্রীনগরে আইসোলেশন কেন্দ্র খোলার লক্ষ্যে ইতিমধ্যেই সকল সরাঞ্জমসামগ্রী আনা হয়েছে। শনিবার দুপুরে আইসোলেশনের জন্য ৩০টি অক্সিজেনের ফুলসেট, ১টি প্রোটেবল এক্সরে মেশিন, বেড কাভার, তোষক, বালিশসহ প্রয়োজনীয় ২৫ রকম ওষুধপাতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ রেজাউল ইসলামের কাছে হস্তান্তর করেন বিকল্পধারার নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, এমপির এপিএস শহিদুল্লাহ কামাল ঝিলু, আসাদুজজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় বিকল্প যুবধারার নেতা জাহাঙ্গীর আলম নিশি, জিল্লুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় সাংসদ মাহী বি চৌধুরীর পিএস ওবাইদুল হক সোহাগ বলেন, আগামীকাল রবিবার শ্রীনগরে এই আইসোলেশন কেন্দ্র থেকে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে। এছাড়াও মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকা সিরাজদিখানেও আইসোলেশন কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সরাঞ্জম সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলেন তিনি।
উল্লেখ্য, শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন (৬০) নামে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরই মধ্যে রবিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা প্রশাসন ওই বাড়িটি লকডাউন করে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net