1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিন পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি

চৌদ্দগ্রামে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিন পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৭৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু তাহের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, চৌদ্দগ্রাম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবতী প্রমুখ ।

অনুষ্ঠান শেষে মহিলা বিষয়ক কার্যালয়ের অধিনে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত নয়জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net