1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ অর্ধ-শতাধিক বাড়ি-ঘর ভাংচুর লুটপাট, আহত-৭,আটক- ১৫ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ অর্ধ-শতাধিক বাড়ি-ঘর ভাংচুর লুটপাট, আহত-৭,আটক- ১৫

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৪৫ বার

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে রবিবার রাত ও সোমবার সকালে অন্তত অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে। এসময় উভয় গ্রুপের অন্তত ৭ জন আহত হয়েছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পৃথক সংঘর্ষে উভয়পক্ষের নুরুজ্জামান রোজি, বদরুল আলম লিটু, তোজাম, শফিউল্লাহ, তুহিন, তারিক, কারিমুল্লাহ, মিটুল, বাবলু, আতিয়ার, উকিল, ফজল, খবির সর্দার, হারুন, ইউনুস, সারুক মুন্সিসহ অর্ধাশতাধিক বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এদিকে ওই রাতেই শ্রীকোল ইউনিয়নের খোদ্দরহুয়া গ্রামে দু’টি বাড়ি পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা । এ সময় সাইফুল ইসলাম নামে একজন আহত হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গাংনালিয়া বাজারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলামের লোকজন এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের লোকজনের মধ্যে চা খাওয়াকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে গ্রামে এসে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগ্রাম গ্রুপ ও কাজী তারেক গ্রুপ কিছু বাড়িঘর ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে যে কোন সময়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকায় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net