1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে ইউএনও'র অভিযানে দুই মাদকসেবীর ছয় মাসের জেল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সৈয়দপুরে ইউএনও’র অভিযানে দুই মাদকসেবীর ছয় মাসের জেল

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩০০ বার

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা নির্বাহী অফিসারের ঝটিকা অভিযানে হেরোইন সেবনকালে দুই ব্যাক্তি হাতেনাতে আটক হয়েছে। শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় উপজেলার বাঙালিপুর ইউনিয়নের কোমরঢুলা এলাকায় এই অভিযান চালানো হয়।

এসময় আটক দুই মাদকসেবী হলো বাঙ্গালীপুর মাঝাপাড়ার কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে শ্রী ডালিম চন্দ্র রায় (২৭) এবং পার্শবর্তী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার
ভূজারীপাড়ার দীনেশ চন্দ্র ওরফে ভেলার ছেলে শ্রী বিধান চন্দ্র রায় (৩৫)।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হোসাইন’র নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনকালে সহযোগী ছিলেন সৈয়দপুর থানার এসআই মোঃ সাহিদুর রহমান, অফিসার এসআই মোঃ আহসান হাবীব সহ সঙ্গীয় পুলিশ সদস্য।

মাদকদ্রব্য হিরোইন সেবন অবস্থায় হাতেনাতে ধরায় তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম হোসাইন উপস্থিত সাক্ষীদের সাক্ষীর ভিত্তিতে অভিযুক্ত উভয়কে ৬ মাসের কারাদণ্ড সহ এক হাজার টাকা জরিমানা করেন। আসামীদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা হোসাইন বলেন, মাদক নিরসনে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net