1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী হারিয়ে যাচ্ছে বিভিন্ন বিল। বিলুপ্তির পথে মিঠা পানির মাছ। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

রাজবাড়ী হারিয়ে যাচ্ছে বিভিন্ন বিল। বিলুপ্তির পথে মিঠা পানির মাছ।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৯২ বার

এক সময় রাজবাড়ী বিলে প্রচুর পরিমাণে দেশি জাতের মাছ পাওয়া যেত। এখন আর সেই বিলও নেই, মাছও নেই। চারিদিকে বাঁধ ও বিলগুলো ভরাট ও সংকুচিত হয়ে গেছে।সংস্কারকাজ না করায় অধিকাংশ বিল ভরাট হয়ে গেছে।গ্রামের মানুষ পলো জাল,হাত দিয়ে বিলে উৎসব পরিবেশে মাছ ধরতো। খোঁজ নিয়ে দেখা হেছে গেছে, কৃষি ও চাষাবাদ ব্যবস্থায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে উজাড় হয়ে যাচ্ছে দেশি প্রজাতির কৈ, মাগুর, শিং, পাবদা, টেংরা, পুঁটি, ডারকা, মলা, ঢেলা, চেলা, শাল চোপরা, শৌল, বোয়াল, আইড়, ভ্যাদা, বুড়াল, বাইম, খলিসা, ফলি, চিংড়ি, মালান্দা, খরকাটি, গজার, শবেদা, চেং, টাকি, চিতল, গতা, পোয়া, বালিয়া, উপর চকুয়া, কাকিলাসহ নানান প্রজাতির মিঠা পানির মাছ। গ্রামে একসময় পৌষ-মাঘ মাসে পুকুর, খাল, ডোবা, ঘেরের পানি কমতে থাকলে দেশি মাছ ধরার ধুম পড়তো। অথচ এখন অনেক গ্রামেই দেশি প্রজাতির মাছ নেই বললেই চলে। শীতকালের বাইরে বর্ষাকালে ধানের জমিতে কইয়া জাল, বড়শি ও চাই পেতে মাছ ধরার রীতিও হারিয়ে গেছে অনেক এলাকা থেকে।
রাজবাড়ী জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে টি বিল রয়েছে।

রাজবাড়ী প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় এক সময় রাজবাড়ী বুড়োর বিল,রাধাকান্তবিল,কানার বিল, মজুমদার বিল, কাদাই বিল, কালিয়া হরিপুর বিল, চত্রার বিল, কৌজুড়ি বিল, মোনাইবিল কানাইবিল, লক্ষ্মীবিল। সিংড়া বিল,গজারিয়া বিল, চিতরে বিল,মালাশিয়া বিল সহ শ খানেক বিল ছিল।এখন তাদের খুজেঁ পাওয়া কঠিন।চাষ করে এক কেজি একটা মাছ তৈরি করতে কৃষকের একশত টাকার বেশী খরচ পড়ে যায়।অথচ এ সব বিলে প্রাকৃতিক ভাবেই অনেক মাছ হতো।প্রাকৃতিক মাছে কোন স্বাস্থ্য ঝুকি ছিল না।আর এখন চাষ করা মাছে নানান রোগ ব্যাধি ছড়াচ্ছে।
বারেক গ্রামের আবু সাইদ (৭৫) জানান, আগের দিনে বিল-নদী-খালে আশ্বিন-কার্তিক মাসে যে পরিমাণ মাছ পাওয়া যেত তা এখনকার মানুষ শুনলে বিশ্বাস করেন না। বেথুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৭২) জানান, আষাঢ় মাসে খালবিলে পানিতে ভরে যেত। আর সেখান থেকে বড় বড় বোয়াল আমন ধান খেতের মধ্যেই চলে আসত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net