1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুরে বঙ্গবন্ধু'র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

কাশিমপুরে বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩২৩ বার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাশিমপুর মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

শুক্রবার (২৬আগস্ট) সকাল ১০টায় গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রোপলিটন থানার কাশিমপুর মাঠে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরন এর সভাপতিত্বে
গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মীর মোঃ আসাদুজ্জামান তুলা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু’র ঘটনাবহুল জীবন ও সংগ্রামের উপর আলোকপাত করে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্ব, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। বঙ্গবন্ধু’র নির্মম হত্যাকান্ডের বিচারের মধ্য দিয়ে বাঙালী জাতি আজ কলঙ্কমূক্ত হয়েছে। বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড.আজমত উল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁতী লীগ গাজীপুর জেলা একাংশের সভাপতি ও গাজীপুর মহানগর ১নং আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. নুরুজ্জামান চিশতী, গাজীপুর সিটি করপোরেশনের ১-৬ নং ওর্য়াড এর সকল কাউন্সিলর ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ ।

অতিথিদের বক্তব্য প্রদান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net