ঢাকা   ০৫:৪০:১৭ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন

ঠাকুরগাঁওয়ে অটোরিক্সার টোল আদায় বন্ধের দাবীতে প্রতিবাদ ও স্মারকলিপি ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৭০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁওয়ে পৌরসভা কর্তৃক ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান চালকদের কাছ থেকে জোরপূর্বক দৈনিক ১০ টাকা টোল আদায় বন্ধের দাবীতে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছে ঠাকুরগাঁও সদর উপজেলা রিক্সা-রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল ২৮ আগষ্ট রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয়ের সামনে শ্রমিকরা কয়েক’শ চার্যার অটোরিক্সা নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় মানুষ ও যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা স্বচল করেন। পরে নেতৃবৃন্দ ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান এর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ঠাকুরগাঁও সদর উপজেলা অটোরিক্সা,ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, আমরা গরীব ও মেহনতী মানুষ। আমরা পৌরসভায় মালিকানা লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স ফি প্রদান করেছি। তার পরও আমাদের কাছ থেকে জোরপূর্বক দৈনিক ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। গত ১৩ জুলাই মেয়রকে স্মারকলিপি প্রদান করা হলে উনি একটি তদন্ত কমিটি করার কথা বলেন, কিন্তু অদ্যবধি কোন কার্যকরী পদক্ষেপ পাওয়া যায়নি, ও টোল আদায় বন্ধ হয়নি। টোল আদায়কে কেন্দ্রকরে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই ২৮ আগষ্ট রবিবার স্মারকলিপি দিলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আমাদের দাবী মেনে নিয়েছেন। আমরা আর কোন টোল দিবো না।পরে শ্রমিকরা ফিরে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি