ঢাকা   ০৫:৪৬:০৯ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ভোটার হতে ছবি তুলতে আসা লোকজন পেল শুভেচ্ছা কার্ড সহ নাস্তা

মীরসরাইয়ে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪৩৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নতুন ভোটারে হতে আসা মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে নাস্তার পেকেট ও একটি শুভেচ্ছা কার্ড। মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। রোববার ( ২৮ আগস্ট) সকাল থেকে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত ছবি তোলার কার্যক্রম চলবে।

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা গেছে, লোকজন সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে ছবি তুলতে। লাইন থেকে ডেকে ডেকে সিরিয়ালি ছবি তোলা হচ্ছে। ছবি তোলা কাজে নিয়োজিত রয়েছে নির্বাচন অফিসের ৬ কর্মকর্তা। ছবি তোলা শেষ হলে নাস্তার পেকেট, কোমল পানীয় সাথে একটি শুভেচ্ছা কার্ড তুলে দিচ্ছেন পরিষদে দায়িত্বে থাকা কর্মচারীরা। ইউপি চেয়ারম্যানের এমন উদ্যোগে খুশী ছবি তুলতে আসা লোকজন।
ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে ছবি তুলতে আসা কলেজ ছাত্রী মাইমুনা আক্তার বলেন, আমি এবার নতুন ভোটার হতে ছবি তুলতে এসেছি। অন্যরকম অনুভূতি। ছবি তোলা শেষ হওয়ার সাথে সাথে চেয়ারম্যানের পক্ষ থেকে নাস্তার পেকেট ও একটি শুভেচ্ছা কার্ড তুলে দেওয়া হয়েছে।

মীরসরাই নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইতমধ্যে উপজেলার অনেক ইউনিয়নে ভোটার হালনাগাদ করতে ছবি তোলার কাজ চলছে। মঘাদিয়া ইউনিয়নে এবার ১৮৬৫ জন লোক নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলবেন। রোববার থেকে কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।
১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, আমি সব সময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। ছবি তুলতে যারা এসেছে বা আসবে তারা তো পরিষদে সব সময় আসবে না। তারা আমার ইউনিয়নের নাগরিক হলেও আজকে আমার মেহমান। তাই সামান্য নাস্তার ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, নতুন ভোটার হওয়ায় আমাদের অভিবাবক, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও উনার সুযোগ্য সন্তান, আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড তুলে দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি