1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও চিনিকলের আখ রোপনের উদ্বোধন । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও চিনিকলের আখ রোপনের উদ্বোধন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ বার

ঠাকুরগাঁওয়ে ২২-২৩ মৌসুমের আখ রোপনের শুভ উদ্বোধন করা হয়। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের চাষী মো: দাইমুদ্দীনের ঈ-৩৭ জাতের আখ খেতে রোপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবির। ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকা বিএসএফআইসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শন) ড. জেবুন নাহার ফেরদৌস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) মমিন হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম, কেন্দ্রীয় আখচাষী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঠাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ¦ল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত আলী উলুব্বী প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আখ চাষী বৃন্দ উপস্থিত ছিলেন। এবার মিল জোন এলাকায় একযোগে ৫১ টি কেন্দ্রের ৯৩টি ইউনিটে আখ রোপনের উদ্বোধন করা হয়। আর ২২-২৩ মৌসুমে আখ রোপনের ল্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৬ হাজার ৫শ একর জমি। রোপণ মৌসুমে দন্ডায়মান আখের পরিমান ৪ হাজার ৪৮০ একর। মাড়াই মৌসুমে চিনিকলে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা ৭২ হাজার ২৫০ মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৩৩৫ মে: টন ও মাড়াই মৌসুমে চিনি আহরণের লক্ষ্যমাত্রা ৬ শতাংশ, ২২-২৩ মাড়াই মৌসুম হতে আখের মূল্য গত বছরের চেয়ে কুইন্টাল প্রতি ১শ টাকা ও মন প্রতি ৪০ টাকা বৃদ্ধি করা হয়। এতে বর্তমান বর্ধিত আখের মূল্য মিলস্ গেটে প্রতি মন ১৮০ টাকা প্রতি কুইন্টাল ৪৫০ টাকা এবং বাহির কেন্দ্রে প্রতি মন ১৭৬ টাকা ও প্রতি কুইন্টাল ৪৪০ টাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net