1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে অসহায় সেলিনা বেগমের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

দিনাজপুরে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে অসহায় সেলিনা বেগমের সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৪ বার

সন্ত্রাসীদের ভয়ে জীবন বাচাঁতে পরিবার পরিজন নিয়ে ঘরবাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন সদরের দেওতৈড় গ্রামের অসহায় গৃহবধু মোছা: সেলিনা বেগম।

জীবন ও সম্পদ রÿার দাবী জানিয়ে ৩ সেপ্টেম্বর শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের দেওতৈড় গ্রামের খতিব উদ্দীনের স্ত্রী সেলিনা বেগম। এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন,গত ১৯ আগষ্ট শুক্রবার বিকালে বিনা অনুমতিতে জমির কুশার কাটা কেন্দ্র করে সন্ত্রাসী নিরব, মামুন, আনিসুর, রম্নবেল ও জহুরুলসহ অন্যান্যদের সাথে র্তকবির্তক হলে তারা আমাকে এবং আমার আত্বীয় শরিফুল এবং সাগরকে নির্দয় ও নিষ্ঠুরভাবে পিটিয়ে গুরুত্বরজখম করে। এরপর তারা অন্যায়ভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওইদিন পুলিশের হাতে তুলে দেয় আমাদের। পরদিন ২০/০৮/২২ ইং তারিখে তারা আমাকে ও আমার স্বামীসহ কয়েকজনের নামে মিথ্যা মামলা ( জি.আর মামলা নং ৫২৫/২২) দিয়ে পুলিশের মাধ্যমে থানা হেফাজত থেকে আমাদেরকে আদালতে প্রেরন করে।

ওইদিন আদালত থেকে আমি জামিনে মুক্ত হই এবং ২২/০৮/২২ তারিখে দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিতসা গ্রহন করি। বিগত সময়ের মধ্যে আমার অনুপস্থিতিতে তারা আমার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়,ফলে আর্থিক ভাবে আমি কয়েক লক্ষাদিক টাকা ক্ষতির সন্মুখিন হয়েছি। পরে আমরা জানতে পেরেছি, এই সন্ত্রাসী কর্মকান্ড ও হামলার পিছনে জনৈক্য মেম্বার আবুল কালাম আজাদ এর ইঙ্গিতেই সন্ত্রাসীরা আমাদের উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নির্মম হামলা ও বাড়িঘর ভাংচুর করেছে।

এব্যাপারে ২৯ আগষ্ট/২০২২ তারিখে আমি নিজে বাদী হয়ে মাসুম, আনিসুর, রুবেল, জহুরুল, মোছা: আকলি, আয়শাকে আসামি করে, ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৩৮০/ ৪২৭/ ৫০৬ (।।) /১১৪/ ৩৪ ধারায় দিনাজপুর সদর আমলি আদালতে একটি মামলা করেছি, মামলা নং ৮৩২সি/২০২২ইং। তারপরেও উল্লেখিত আসামীরা প্রকাশ্যে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়ায় আমরা আমাদের নিজ বাড়িতে উঠতে পারছি না। জীবন বাঁচাতে স্বামী সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে অনত্র পালিয়ে বেড়াচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ন্যায় বিচারসহ আমার বসতবাড়িতে বসবাসের জন্য প্রশাসনের কাছে জীবন ও সম্পদের নিরাপত্তা দাবী করছি। এসময় তার পÿে লিখিত বক্তব্য পাঠ করেন শরিফুল ইসলাম এবং উপস্থিত শফিকুল ইসলাম শাফি, মোছা: সেলিনা, খতিব উদ্দীন ও বেবি বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net