1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাতের আধারে মানবিক সহায়তা নিয়ে মানুষের দারে ড্রিম এইড ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

রাতের আধারে মানবিক সহায়তা নিয়ে মানুষের দারে ড্রিম এইড ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩২৫ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
করোনার প্রভাবে সারা দেশের ন্যায় বাগেরহাটের শরণখোলায়ও স্থবির হয়ে পড়েছে সব কিছু। নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের হাতে কাজ নেই। অনেক পরিবারে ত্রাণের চাল-ডালই একমাত্র ভরসা। আবার এমন পরিবারও রয়েছে যারা লোকলজ্জায় কারো কাছে হাত পাততেও পারছে না। সেসব মানুষের কথা চিন্তা করে সহযোগীতার হাত বাড়িয়েছে ড্রিল এইড ফাইন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অসীম দাস ও সাধারণ সম্পাদ মো. মাসুম বিল্লাহ জানান, তাদের সংগঠনের সদস্যরা করোনার এই দুর্যোগে অসহায় মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে প্রথমে নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেন। পরবর্তীতে কিছু শুভাকাঙ্খি এই মানবতার সেবায় আর্থিক সহযোগীতা নিয়ে এগিয়ে এসেছেন। ১২এপ্রিল থেকে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে।
তারা জানান, এপর্যন্ত ৭০পরিবারকে এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে। প্রথমে ওইসমস্ত পরিবারকে চিহ্নিত করা হয়েছে। এর পর রাতের আধারে তাদের সেচ্ছাসেবকরা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। করোনা পরিস্থিতি সাভাবিক না হওয়া পর্যন্ত তাদের মানবিক সেবা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net