1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়কের পাশ থেকে গলাকাটা মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

সড়কের পাশ থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৪ বার

ঢাকা জেলা সাভারে সড়কের পাশ থেকে নাছির হোসেন (৩৫) নামের এক ব্যাক্তির গলাকাটা অবস্থায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুরে ঝাউচরের শাখা সড়কের পাশ থেকে রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করা হয়। গভীর রাতে চালককে ছুরিকাঘাত করে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

নিহত নাছির খুলনা জেলার বাগেরহাট থানার আইয়ুব আলীর ছেলে। সে সাভারের হেমায়েতপুর পূর্বহাটি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্ত্রী লাভলী বেগম বলেন, গতকাল সন্ধ্যায় তার স্বামী প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। কিন্তু অনেক রাত হলেও সে আর ফেরেনি। মোবাইলে অনেকবার কল করা হলেও ধরেননি। পরে মঙ্গলবার ভোরে পুলিশ তাকে ফোন করে তার স্বামীর মৃত্যুর খবর জানায়।

থানা পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাগেছে, মঙ্গলবার ভোরে সড়কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখে ৯৯৯-এ কল করেন স্থানীয়রা। ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে গলাকাটা ও পেটে ছুরিকাঘাতে হত্যার পর ফেলে রেখে যাওয়া হয়েছে বলে থানায় জানানো হয়। মরদেহের প্যান্টের পকেটে থাকা মুঠোফোন থেকে তার স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পারি, তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

এবিষয়ে সাভার মডেল থানার হেমায়েতপুর ট্যানাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ওই চালককে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net