1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

দিনাজপুর দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৯ বার

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে মিনার (২৪) নামে এক বাংলাদেশি তরুন চোরাকারবারি নিহত হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে দাইনুর বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে গেলে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন তরুণ। তবে এই তরুণের সাথে আরও কয়েকজন চোরাকারবারি ছিল। যাদের মধ্যে আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানান স্থানীয়রা।

নিহত মিনার সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে মাদক চোরাকারবারির সাথে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, মিনার একজন চোরাকারবারি। তার সঙ্গে আরও ২০ থেকে ২৫ জন চোরাকারবারি ছিলেন। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেলেও মিনার বিএসএফের গুলিতে মারা যায় বলে ধারণা তাদের। মিনারের গুলিবিদ্ধ মরদেহ খানপুরের দাইনুর সীমান্তের ভারতীয় অংশে পড়ে রয়েছে।

তবে দাইনুর বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফ চিঠি দিয়েছে। তবে মরদেহটি বাংলাদেশীর কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা পতাকা বৈঠকে অংশ নিবো না। আর নিহত মিনারের মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net