1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর প্রতিষ্ঠানে দুবৃর্ত্তদের আগুন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর প্রতিষ্ঠানে দুবৃর্ত্তদের আগুন

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৪০৩ বার

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের ব্যাবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার নারিককেলবাড়ীয়া বাজারে সৃজনী এনজিও অফিসে এ ঘটনাটি ঘটে।
নারিকেলবাড়ীয়া বাজারের সৃজনী এনজিও শাখার ম্যানেজার কামাল পারভেজ জানায়, অফিসে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অজ্ঞাত নামা ৪/৫ জনলোক এসে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে।

তিনি আরও জানায়, আসন্ন জেলাপরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত প্রার্থী সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান হারুন অর রশিদ (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন (চশমা) প্রতিকের প্রার্থী কনক কান্তি দাসের সাথে। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারন করছেন তিনি। এর আগে (চশমা) প্রতিকের লোকজন আনারস প্রতীকের বেশ কিছু লোকজকে মারধর করে আহত করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
এ ব্যাপারে নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সৃজনী অফিসের প্রধান ফটকে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তেমন কোন তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে আমি রাতেই উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলেছি। লিখিত আভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net