1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুরে আগাম আমন ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষকদের । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আগাম আমন ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষকদের ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বার

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষক-কৃষাণীদের। অনুকূল আবহাওয়া, পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও এবার বেশি হচ্ছে বলে জানিয়েছে কৃষকরা। হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাবে মতে, এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬ হাজার হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে এবার আমন ধান। মোট আমন চাষ হয়েছে ১৬ হাজার ১৩০ হেক্টর জমিতে। চলতি বছরে কৃষকরা উচ্চ ফলনশীল স্বর্ণা, বিরিধান-৩৪, বিনা ১৭, বিরিধান-৫১, বিরিধান-৫২ এবং বিরিধান-৬২-৭২ জাতের ধান বেশি চাষ করেছে। প্রতিটি জাতের ধানের ফলনে লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশাবাদী। কৃষকের উঠানে এই ধান ওঠার পর কাঙ্ক্ষিত দাম পেলে নবান্নের প্রকৃত আনন্দে মেতে উঠবেন এমনটিই আশা করছে হরিপুর উপজেলার কৃষকরা। হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের নন্দগাঁও (ডাঙ্গী) গ্রামের কৃষক বুলবুল সাংবাদিককে বলেন, ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ভালো দাম পেলে লাভবান হবো বলে আমি আশাবাদী।

কৃষকেরা চলতি মৌসুমে ধানের বাম্পার ফলনে খুব খুশি। তারা জানান, বোরোর চেয়ে রোপা আমনের চাষে খরচ অনেক কম। তাছাড়া এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় রাসায়নিক সার কম লেগেছে। পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও বেশি হয়েছে।
এ ব্যাপারে হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন জানান, আমন ধানের ফলন বাম্পার হয়েছে। অন্য বছরের তুলনায় এবার উৎপাদন বাড়বে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net