1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত ১৬টি বাড়ি লক ডাউন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত ১৬টি বাড়ি লক ডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৫৬ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে জেলার প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ৩৫ বছরের এই যুবক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমপুর ইউনিয়নের পাতরাইল জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন। গত ৯ এপ্রিল তিনি ফরিদপুরের পাতরাইল থেকে বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে আসেন। কাশিসহ করোনা আক্রান্তের উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইইডিসিআরের রিপোর্টে তার শরীরে করোনা পজেটিভ এসেছে বলে আজ (বুধবার) বিকালে নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির। তিনি বলেন প্রথম জেলায় করোনা রোগী শনাক্ত হল।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বলেন, গত ৯ এপ্রিল এই ব্যক্তি ফরিদপুরের ভাঙা উপজেলা থেকে বাগেরহাটের চিতলমারীর গ্রামের বাড়িতে ফেরেন। তিনি ভাঙ্গা উপজেলার একটি মসজিদের মোয়াজ্জিন ছিলেন। জেলার বাইরে থেকে আসায় গত ১১ এপ্রিল স্বাস্থ্য বিভাগ তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তার শরীরে করোনা ভাইরাসের যেসব উপসর্গ থাকার কথা তার শরীরে তা ছিল না। তারপরেও যেহেতু তিনি বাগেরহাটের বাইরে থেকে এসেছেন তাই করোনা সন্দেহে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের পিসিআরে পাঠায় মেডিকেল টিম।
এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের নেতৃত্বে বাগেরহাট পুলিশ সুপার ও সিভিল সার্জন ঘটনাস্থলে গিয়ে আশপাশ ঘুরে দেখে আক্রান্ত যুবকের বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ী লকডাউন করেন। এদিকে বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় খবরে জেলাজুড়ে করোনা আতংক ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net