1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

মাগুরায় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৮৫ বার

মাগুরার শ্রীপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর রোববার বিকেলে উপজেলার মদনপুর মাদ্রাসা মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জিহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মনিরুজ্জামান, জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমদাদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আরিফুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসরুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আব্দুর রশীদ, ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মুন্সি আমানউল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, শ্রীপুর উপজেলার ওয়ালা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক হাজেফ মাওলানা লোকমান হোসেন, শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফয়সাল আলম, হাফেজ মাওলানা মুফতি নাছিম উদ্দিন, গাজী মো. শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম, কারী মোঃ মিজানুর রহমান, হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমানহ আরো অনেকে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net