ঢাকা   ১২:৪৯:০৭ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

ত্রাণ চুরি # আফজাল হোসাইন মিয়াজী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৪৬৯ বার
  • ১ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

#

চোর নাকি সবকিছুতেই
বসায় চুরির ভাগ,
এসব চোরের বর্ণনা দেই
অন্য সবই থাক।

করোনায় মরছে যখন
হাজার মানুষ দিনে,
লুটেরা সব এক জোটে
বসে সুযোগ গুনে।

অসহায়দের জন্য যখন
সরকার দিচ্ছে ত্রাণ,
চোরেরা তো বেজায় খুশি
পাচ্ছে নাকে ঘ্রাণ।

চোরেরা তাই আড়ি পাতে
সুযোগ কখন আসে,
এসব দেখে শয়তানও তাই
আড়ালে এসে হাসে।

চাল পুঁতেছে মাটির নিচে
ডাল রাখে গোলায়,
পুকুরে চাল পাওয়া যায়
তেল খাটের তলায়।

বস্তা বস্তা করছো চুরি
রঙ্গীন দুনিয়াতে,
কেমনে হিসেব দিবে তুমি
প্রভুর আদালতে?

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি