ঢাকা   ১১:০৭:২১ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে দুদকের শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৬২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার বিকাশ ঘটাতে “সততার আলো, প্রাণে প্রাণে জ্বালো” এ শ্লোগানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়, বনিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভোমরাদহ উচ্চ বিদ্যালয়ে প্রায় ৪শ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, টিফিন বাটি, পানির পট, খাতা সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ অক্টোবর বুধবার দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাও জেলা কার্যালয়ের উদ্যোগে দূর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগান লেখা এসব সামগ্রী বিতরণ করা হয়। দুপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে ঐসব সামগ্রী বিতরণ কালে দুদকের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ওয়াশকুরনী ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিদর্শক মোঃ শামীম, পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পীরগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহিরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি