1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪২০ বার

ঝিনাইদহ সদর উপজেলার গোলায়পাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার গোয়ালপাড়া অধ্যক্ষ মোশাররফ হোসেন সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে শিমন-উমা নামের একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে মাগুরা যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বাসটির চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা একটি টাইলস বোঝায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনার কারণে সড়কে যানযন সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যানচলাচল স্বাভাবিক করতে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net