ঢাকা   ১০:০৯:৪৯ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩১৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলায় বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী চক্ষুশিবিরে আন্ধেরী হিলফ্ জার্মানী ও স্থানীয়দের সহযোগিতায় দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই-হসপিটালের মেডিক্যাল টিম ৫ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান করেন। এ সময় ১৭১ জন চক্ষু রোগীকে বিনামুল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। তিন ধাপে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই-হসপিটালের তাদের বিনা মূল্যে চোখের অপারেশন করা হবে। ৫৫ জন রোগীর খরচ বহন করবে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই-হসপিটাল ও বাকিদের খরচ বহন করবে চক্ষু শিবির কমিটির সভাপতি তাজউদ্দীন তাজু চৌধূরী। চক্ষু শিবির কমিটির সভাপতি তাজউদ্দীন তাজু চৌধূরী বলেন, ১৫ বছর থেকে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এলাকার গরীব অসহায়দের কথা চিন্তা করে প্রতি বছর চক্ষু শিবিরের আয়োজন করা হয়। রোগীদের যাতায়াত-থাকা খাওয়াসহ সকল খরচ আমরা বহণ করব। চক্ষু শিবিরে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই-হসপিটালের মেডিক্যাল টিমসহ উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যার অরুনাংশু দত্ত টিটো, জামালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাক্তার মিরাজুল ইসলাম সোনা, চক্ষু শিবির কমিটির সভাপতি তাজউদ্দীন তাজু চৌধূরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি