1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে ফ্লাইট বিলম্ব হওয়া নিয়ে হাতাহাতি আটক -২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম  

সৈয়দপুরে ফ্লাইট বিলম্ব হওয়া নিয়ে হাতাহাতি আটক -২

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ বার

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নভোএয়ারের ফ্লাইট বিলম্ব হওয়ায় ডেস্ক ভাঙচুর ও কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতি করায় দুই যাত্রীকে আটক করা হয়েছে ।

রোববার (১১ডিসেম্বর) বেলা ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে সৈয়দপুর থানা পুলিশ ওই দুই যাত্রীকে আটক করে ।

আটক একজনের নাম শরিফুল ইসলাম । তিনি পেশায় চিকিৎসক। অপর যাত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশার কারণে নভোএয়ারের সকাল ৯টা ৩০ মিনিটের ফ্লাইটটি সঠিক সময়ে উড্ডয়ন করতে পারেনি । ফ্লাইট বিলম্ব হওয়ায় এক যাত্রীর কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যাত্রী নভোএয়ারের ডেস্কে ধাক্কা দিলে সেখানে থাকা জিনিসপত্র ভেঙে যায় । পরে কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে ওই যাত্রীর সঙ্গে থাকা আরেক যাত্রীকেও আটক করা হয় । আমরা মিটিংয়ে বসেছি মিটিং শেষ করে বিস্তারিত জানাবো।

সৈয়দপুর থানা অফিসার ইনর্চাজ ( ওসি) সাইফুল ইসলাম বলেন, বিমানবন্দরে নভোএয়ারের কর্তৃপক্ষের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে । বিষয়টি নিয়ে আলোচনা চলছে ।

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুল্প কুমার মুঠোফোনে কল রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net