1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সারা দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

সারা দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩০৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
৬ জেলায় নতুন করে আরও ৩১ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

গোপালগঞ্জে আরও ৭ পুলিশ সদস্যসহ ৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ ১৭ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেলো।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, এ পর্যন্ত জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ১৬৭ জনের যার মধ্যে ১৭ জনের করোনা ভাইরাস পজিটিভ। বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

মুকসুদপুরের ১০ পুলিশ সদস্য ছাড়াও আক্রান্ত অন্যরা হলেন- সদর উপজেলাপ ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন এবং কোটালীপাড়ার ১ জন। আক্রান্তদের জেলা ও উপজেলা পর্যায়ে আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানান সিভিল সার্জন।

আক্রান্তদের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যূ হয়েছে তিন নারীর । তাদের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

নেত্রকোনায় এবার পাঁচ বছরের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৬ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত শিশুটির বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। এর আগে গত ১০ এপ্রিল প্রথম রোগী হিসেবে নেত্রকোনায় করোনায় আক্রান্ত হয়েছিলেন শিশুটির বাবা।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান কবীর জানান, শিশুটির বাবাকে সদর হাসপাতালের করোনাভাইরাসের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন শিশুটিকেও একই ওয়ার্ডে চিকিৎসা দেয়া হবে। নেত্রকোনায় করোনায় আক্রান্তদের বেশিরভাগই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর ফেরত।

চট্টগ্রামে নতুন করে আরও ৪ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে গেল ১৩ এপ্রিল মারা যাওয়া এক নারীর দেহেও।

চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালের ল্যাবে নতুন করে ১০৯ জনের নমুনা পরীক্ষার পর বুধবার রাতে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন সেল ফজলে রাব্বি।

স্বাস্থ্য বিভাগ ও পুলিশ কর্মকর্তারা জানান, নতুন আক্রান্ত চারজনের মধ্যে দুইজন নগর ট্রাফিক পুলিশে কর্মরত। এর বাইরে একজন কর্মরত চট্টগ্রাম বন্দরে এবং অন্যজন পিকআপ ভ্যান চালক। চট্টগ্রামে এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩১ জন। মারা গেছেন ৪ জন। ইন্ডিপেন্ডেন্ট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net