1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ট্রন্সফরমার চুরি করে পালানোর সময় ২ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ট্রন্সফরমার চুরি করে পালানোর সময় ২ যুবক আটক

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৮০ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক ট্রন্সফরমারের কয়েল চুরি করে পালানোর সময় ২ যুবককে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে ৩১ ডিসেম্বর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। আটককৃতরা হলেন– পীরগঞ্জ উপজেলার কানাড়ি গ্রামের মহির উদ্দীনের ছেলে রুবেল ও মালগাও গ্রামের মোস্তফা আলীর ছেলে দুলাল রানা। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পীরগঞ্জ উপজেলার দক্ষিন মালঞ্চা (কামাতপাড়া) গ্রামের মৃত ভগত চন্দ্র রায়ে ছেলে মলিন চন্দ্র রায়ে বাড়ির পাশে^ বৈদ্যুতিক পিলারে তার একটি ৫ কেভিএ বৈদ্যুতিক ট্রন্সফরমার লাগানো ছিল। ৩০ ডিসেম্বর শুক্রবার রাত দেড়টার দিকে আটক হওয়া রুবেল ও দুলাল পিলারে উঠে ঐ ট্রন্সফরমারের কয়েল খুলে নিয়ে বাই সাইকেল যোগে পালানোর সময় মলিন চন্দ্র সহ এলাকার লোকজন তাদের ধাওয়া করে। পরে বড়বাড়ি এলাকায় টহল রত গ্রাম পুলিশ আব্দুর রশিদ ও কামিনী কান্তের সহযোগীতায় তাদের আটক করে জনতা। পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ্দ করা হয়। আটকের সময় তাদের কাছে ৫ কেভিএ দুটি ট্রান্সফরমারের কয়েল পাওয়া যায়। থানায় আটককৃতরা জানায়, তারা বেশ কিছুদিন ধরে ট্রন্সফরমার ও পাম্পের কয়েল চুরি করে বিক্রি করে আসছেন। চুরি করা বৈদ্যুতিক মালামাল তারা শহরের মাস্টার মোড় এলাকার ভাংড়ি ব্যবসায়ী মানিকের নিকট বিক্রি করেন। ঐ ২ জন সহ ভাংড়ি ব্যবসায়ী মানিককে আসামী করে থানায় চুরি মামলা রুজু করা হয়েছে। আসামীদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান থানার ওসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net