1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃ মজিবর রহমান শেখ |
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২০৯ বার

ঠাকুরগাঁও জেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২ জানুয়ারি সোমবার দিবসটি উদযাপনে ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। পরে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়”।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা সমাজসেবা সহকারী পরিচালক সাইয়েদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলশ সুপার (ক্রাইম এ্যন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, শহর সমাজসেবা অফিসার শাকিল মাহমুদ, বিশিষ্ট নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ, গ্রাম বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল জব্বার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net