1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনন্দ আর বৈচিত্র্যের মধ্যেই কাটছে ঘরবন্দি সময়, বললেন পপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আনন্দ আর বৈচিত্র্যের মধ্যেই কাটছে ঘরবন্দি সময়, বললেন পপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৪৩৪ বার

ইমরুল শাহেদ : করোনভাইস থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য সমাজের অন্যান্যের মতো তারকা শিল্পীরাও চলে গেছেন ঘরের চার দেওয়ালের মধ্যে। যতক্ষণ পর্যন্ত না দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, ততক্ষণ পর্যন্তই তারা ঘরে থাকবেন। কিন্তু ঘরে থাকার সময়টাতে তাদের কার কিভাবে কাটছে?
টিভি অভিনেত্রী প্রিয়া আমান বলেছেন, তার সময় কাটে নিজের করা বাগান পরিচর্যা ও তদারকি করে। একইসঙ্গে তিনি একটি উপন্যাসের প্লটও চূড়ান্ত করছেন। পপি এই সময়টাতে সপরিবারে রয়েছেন খুলনায়। কিভাবে কাটে সময়? তিনি বলেন, নামাজ পড়া, বই পড়া, সিনেমা দেখা এবং আশপাশের লোকজনকে করোনা সচেতন করা নিয়ে সময় কেটে যাচ্ছে। মাঝেমাঝে ত্রাণ সহায়তা নিয়ে দরিদ্রদের পাশে দাঁড়ান বলে জানালেন। তার ত্রাণ বিতরণের সে সব ছবিও ফেসবুকে স্থান পাচ্ছে। তিনি বলেছেন, ‘আমি এই সহায়তাকে ত্রাণ বলতে চাই না। বলতে চাই রিটার্ন অব লাভ। তাদের ভালোবাসায় আমি তারকা। এই দুঃসময়ে যদি তার কিছুটা প্রতিদান দেওয়া যায় বা ভালোবাসা লেনদেনের মানুষগুলোর কাছাকাছি থাকা যায় সেটাও এক ধরনের আনন্দ।’
পপি জানান, ভূতের বই পড়তে তার ভালো লাগে। এছাড়া ইন্টারনেটে সময় কাটানোটাও আনন্দের। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা আর আতঙ্কে না থেকে কিছুটা আনন্দে থাকলে মানসিক ভারসাম্যটা থাকে। সুতরাং হতাশ না হয়ে আনন্দে থাকাটাই ভালো। ঘরবন্দি সময়ও যে কত আনন্দময় আর বৈচিত্র্যে কাটানো সম্ভব তার চিত্র ঘুরছে সামাজিক যোগোযোগ মাধ্যমে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া বারণ। সেই সময়টা যেন বিরক্তিতে না কাটে তাই নানান আয়োজনের চিত্র পাওয়া যায় ফেসবুক ও ইনস্ট্রাগ্রামে। কেউ কেউ মুখরোচক খাবার তৈরি করে তার ছবি পোস্ট করছেন। সঙ্গে রেসিপি দিয়ে সেই খাবার তৈরির জন্য অন্যদেরও উদ্বুদ্ধ করছেন। (আমাদের নতুন সময় : ১৬ এপ্রিল ২০ : মুদ্রিত)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net