1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে চলছে ২৪ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরার শ্রীপুরে চলছে ২৪ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ৪৬০ বার

মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী অষ্টগ্রাম (দশ গ্রাম) মহাশ্মশান ও কালী মন্দির প্রাঙ্গণে চলছে ২৪ প্রহরব্যাপি শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্যামা মায়ের পূজা । ‘দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় কাজলী অষ্টগ্রাম (দশ গ্রাম) মহাশ্মশান ও কালী মন্দির কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ঢাকা, কুষ্টিয়া, পাংশা, রাজবাড়ী, যশোর, মাগুরা ও দশ গ্রামের ৭ টি কীর্তন দল মনোমুগ্ধকর কীর্তন পরিবেশন করছে।
গত ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত । অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে মঙ্গলঘট স্থাপন, প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, শুভ অধিবাস, শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা, অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, কুম্ভভঙ্গ, নগর কীর্তন, শ্রী শ্রী মহাপ্রভুর ভোগারাধনা, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে কৃষ্ণভক্তবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটি সভাপতি শ্রী নির্মলেন্দু ঘোষ, ভারপ্রাপ্ত সভাপতি শ্রী বাল্লক চন্দ্র মণ্ডল ও সাধারণ সম্পাদক শ্রী মনোরঞ্জন সরকার ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net