1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্যমাত্র ছাড়িয়ে গেছে লালমনিরহাটে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের  নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ

লক্ষ্যমাত্র ছাড়িয়ে গেছে লালমনিরহাটে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ২৯৬ বার

লালমনিরহাট জেলার ৫ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ও জেলার বিভিন্ন এলাকায় আলু চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবার আলুর ফলন ভালো হয়েছে। বীজ, সার ও কিটনাশক ঔষুধের পর্যাপ্ত সরবরাহসহ আবহাওয়া অনুকুলে থাকায় এবার এ জেলায় আলুর বাম্পার ফলন পেতে যাচ্ছে বলে জানান, স্থানীয় কৃষকরা। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের আলু চাষী কাশেম আলী ও নুর আলমসহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক আলুর বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় আলু চাষে কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে। এ বছর আলুর খেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকুলে থাকলে লালমনিরহাট জেলায় আলুর বাম্পার ফলন হবে বলে কৃষকরা জানায়। তবে আগাম জাতের আলু বর্তমানে ২৫-৩০ টাকা দরে প্রতি কেজি আলুর বাজার দাম চলছে।রোববার ৮ জানুয়ারী লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে। তবে লক্ষমাত্রা ছাড়িয়ে জেলায় আলুর আবাদ হয় ৬হাজার ২৫০ হেক্টর জমিতে। তবে লক্ষ্য মাএার চেয়ে ৩০০ হেক্টর জমিতে আলু আবাদ বেশি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net