ঢাকা   ০৬:০৭:১৭ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

গাজীপুরে মোজা কারখানার আগুন পৌনে তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৫৯৬ বার
  • ৮ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের মোজা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিটের চেষ্টায় আড়াই ঘন্টা পর বেলা পৌনে তিনটায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ধলাদিয়া গ্রামের গেøাব গেøাভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড নামের মোজা তৈরি কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গেøাব গেøাভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড নামের একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। বেলা পৌনে তিনটায় কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, কারখানার চারতলা ভবনে আগুন লাগে। ভেতরে পর্যাপ্ত অয়েল ও কেমিক্যাল ছিল এছাড়াও মোজা কারখানায় সিনথেটিক জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রæত ছড়িয়ে পড়েছিল। আগুন লাগায় ভেতরে পর্যাপ্ত ধোঁয়ার তৈরি হয়েছিল। খবর পাওয়ার সাথে সাথে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে এক যোগে কাজ শুরু করে। পাশে ওই কারখানার আরও কিছু ভবন ছিল, আমরা চেষ্টা করেছি আগুন যাতে পাশের ভবনে না ছড়িয়ে পড়তে পারে, এতে আমরা সফল হয়েছি এবং বেলা ২টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন আগুন ছড়ানোর কোন সুযোগ নেই এবং ড্যাম্পিং এর কাজ চলছে। শীঘ্রই নির্বাপন করতে পারবো।

আগুন নিয়ন্ত্রণে আনতে কেমন বেগ পেতে হয়েছে, এবিষয়ে তিনি বলেন, কারখানায় তেমন পানি মজুদ ছিল না। আমরা বাইরে থেকে পানি সরবরাহ্ করেছি। এছাড়াও তাদের হাউজ থেকে পানি নিলেও পানির সংকট ছিল। পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেয়ে হয়েছে।

তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি পরিমাণ জানাতে পারেননি। এঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
##গাজীপুরে মোজা কারখানার আগুন পৌনে তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে

শ্রীপুর(গাজীপুর)থেকে ফজলে মমিনঃ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি