1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামীকাল আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ৮০ বছরপুর্তিতে পুনর্মিলনী উৎসব - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

আগামীকাল আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ৮০ বছরপুর্তিতে পুনর্মিলনী উৎসব

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৪ বার

রাউজান আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তিতে প্লাটিনাম জয়ন্তী ও প্রাক্তন ছাত্র- ছাত্রীদের পুনর্মিলনী উৎসব উপলক্ষে আজ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পুনর্মিলনী উদযাপন পরিষদ। কর্মসুচীর মধ্যে রয়েছে, র‍্যালী, উদ্বোধনী অনুষ্ঠান,সম্মাননা প্রদান, শুভেচ্ছা কথামালা, প্রীতিভোজ, স্মরণিকা অবমুক্তায়ন, স্মৃতিচারণ,অমিতাভিয়ান আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ও আতশবাজি উৎসব। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী। উদ্বোধক হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, একুশে পদকপ্রাপ্ত অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া।সভাপতিত্ব করবেন জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে জানান উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার।তিনি বক্তব্যে আরো জানান, ১৯৪২ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র- ছাত্রীর বর্তমান দেশ- বিদেশ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠার কর্মকর্তা-ও চাকরিজীবী।এছাড়াও এই বিদ্যালয়ের দু”জন প্রাক্তন ছাত্র একুশে পদ প্রাপ্ত।এদের অনুষ্ঠানে দেয়া হবে সম্মাননা। এতে বক্তব্য রাখেন প্লাটিনাম জয়ন্তী ও প্রাক্তন ছাত্র- ছাত্রী পুনর্মিলনী উদযাপন পরিষদের কর্মকর্তা-গণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net