1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিয়ের পরও রক্ষা পায়নি কিশোরী শামিরা, প্রেমিক রাকিব অপ্রচার চালাচ্ছে কিশোরীর মায়ের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

বিয়ের পরও রক্ষা পায়নি কিশোরী শামিরা, প্রেমিক রাকিব অপ্রচার চালাচ্ছে কিশোরীর মায়ের বিরুদ্ধে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ২৯২ বার

রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই আবুল হোসেন বাড়ীর প্রবাসী মোঃ রফিকের কন্যা শামিরা আকাতার ৮ম শ্রেণীর ছাত্রী । প্রবাসী মোহাম্মদ রফিকের স্ত্রী জোহরা বেগম তার কন্যা শামিরা আকতারকে নিয়ে হটহাজারী উপজেলার বুশ্চিম নজুমিয়া হাটে হারুন বিল্ডিং এর ২তলায় ভাড়া বাসায় থাকেন। গত ২০২২ সালের ৩১ অক্টোবর প্রবাসী মোঃ রফিকের কন্যা শামিরা আকতারকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই মঙ্গল চাদের বাড়ীর মরহুম ছালেহ আহম্মদের বখাটে রাকিব তার পরিবারের সদস্যরা অপহরন করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে রাখে । এঘটনার কিশোরী শামিরা আকতারের মাতা জোহরা বেগম বাদী হয়ে গত ৭ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন । মামলায় রাকিব, তার ভাই আবদুল্লাহ আলাউদ্দিন সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়। মামলা দায়ের করার পর শামিরা আকতারকে স্থানীয় চেয়ারম্যানের কাছে রাকিব ও তার পরিবারের সদস্যরা হাজির করে। স্থানীয় চেয়ারম্যান সাহাবুউদ্দিন শামিরা আকতারকে তার মাতা জোহরা বেগমের কাছে হস্তান্তর করে। পরবর্তী রাকিব ও তার সহয়োগীরা শামিরা আকতারকে আবারো অপহরন করার প্রচেষ্টায় মেতে উঠে । এতে শামিরার মাতা জোহরা বেগম বাধ্য হয়ে তার কন্যা শামিরা আকতারকে পটিয়া উপজেলার ভাটিখাইন নবী সওদাগরের বাড়ীর আমানত উল্লাহর পুত্র প্রবাসী আলাউদ্দিনের সাথে হলফনামা মুলে বিয়ে দেয় । বিয়ের পর শামিরার শ্বাশুর বাড়ী পটিয়া থেকে জোহরা বেগমের ভাড়া বাসায় বেড়াতে আসলে রাকিব আবারো ফুসলিয়ে শামিরাকে নিয়ে যায় । এর পর রাউজানের কদলপুর রাকিবের আত্বীয়ের বাড়ী থেকে খোজে বের করে শ্বশুর বাড়ীতে পাঠানো হয় । গত ১২ দিন পুর্বে শামিরা আকতারকে তার শ্বাশুর বাড়ী থেকে তার মাতা জোহরা বেগম হাটহাজারীর নজু মিয়ার হাটের বাসায় বেড়াতে আসলে রাকিব আবারো শামিরা আকতারকে ফুসলিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে আটক করে রাখেন । রাকিব শামিরা আকতারকে ভয় ভীতি প্রর্দশন করে আপন মাতা জোহরা বেগম আত্বীয় স্বজনদের বিরুদ্ধে একটি অনলাইন পোষ্টালের মাধ্যমে অপ্রচার চালিয়ে আসছে বলে শামিরা আকতারের মাতা জোহরা বেগম গতকাল ১২ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে রাউজান প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তার বক্তব্যে এ কথা বলেন।জোহরা বেগম তার কন্যা শামিরা আকতারকে বিয়ে দিয়ে বখাটে রাকিবের হাত থেকে রক্ষা পেলনা বলে দাবী করে আরো বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা এই নির্মম ঘটনার সুষ্ট বিচার চাই সংশ্লিষ্ট মহলের কাছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net