1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ট্রেনে কেটে মাসহ ২ জন শিশু-সন্তান মৃত্যুর মামলায় স্বামী জেল হাজতে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

লালমনিরহাটে ট্রেনে কেটে মাসহ ২ জন শিশু-সন্তান মৃত্যুর মামলায় স্বামী জেল হাজতে

গুরুত্বর আহত শিশু তৌহিদও মারা গেছে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৩১৮ বার

লালমনিরহাটের পাটগ্রামে ২ জন শিশু – সন্তান নিয়ে রেললাইনের উপর দিয়ে হাঁটার সময় ট্রেনে কেটে মা মেয়ে ও ছেলের মৃত্যুর ঘটনায় স্বামী রাশেদুজ্জামান (৩৫) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
এঘটনায় নিহতের পিতা আজিজুল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট রেলওয়ে থানায় স্বামী ও শাশুড়ীকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করলে শুক্রবার রাতেই স্বামী রাশেদুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে শুক্রবার সকালে উপজেলার ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছিল। নিহতরা উপজেলার রহমানপুর ধবলসুতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (২৮), ৭বছরের মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন ও ২ বছরের ছেলে তৌহিদ।
শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে সুমি আক্তার তার ২ শিশু সন্তানকে নিয়ে রেললাইন ধরে হাঁটতে গিয়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী একটি লোকাল ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে ছেলে তৌহিদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী জানান, স্বামী ও শাশুড়ীর নির্যাতন সহ্য করতে না পেয়ে ২ শিশু সন্তানসহ ট্রেনের নিচে ঝাপ দেয় মা সুমি আক্তার। নিহতের বাবার করা আত্মহত্যায় প্ররোচনা মামলায় রাতেই স্বামী রাশেদুজ্জামান কে গ্রেফতার করে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক শাশুড়ী রাশেদা বেগমকেও গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net