1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের চন্দনাইশ হাশিমপুর প্রয়াত আ’লীগ নেতা বাচার পরিবার পেল ঘর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

চট্টগ্রামের চন্দনাইশ হাশিমপুর প্রয়াত আ’লীগ নেতা বাচার পরিবার পেল ঘর

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৩২৬ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগরীর জনসভায় যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে
মৃত্যুবরণকারী চন্দনাইশ হাশিমপুর ইউনিয়ন আ’লীগ নেতা জহিরুল ইসলাম বাচার
পরিবারকে ঘর উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
গতকাল ২২ জানুয়ারি বিকালে ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেমিপাকা ঘরের
চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক
মফিজুর রহমান। পরে চাবি হস্তান্তর অনুষ্ঠান স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে
উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত
হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক
মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, উপজেলা চেয়ারম্যান আবদুল
জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, দক্ষিণ জেলা আ’লীগের সহ-
সভাপতি হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাশেম, চেয়ারম্যান
খোরশেদ আলম টিটুসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় মফিজুর
রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রত্যেক অসহায় মানুষের
পাশে নেতাকর্মীকে সাহায্যে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে কোনো নাগরিক
গৃহহীন থাকবে না। সে লক্ষে ভূমিহীনদের মাঝে বিনামূল্যে ঘর বিতরণ অব্যাহত
রয়েছে। আ’লীগ নেতা জহিরুল ইসলাম বাচা সারা জীবন রাজনীতি করে মানুষের
জন্য কাজ করেছেন। তার মৃত্যু পরবর্তী তার অসহায় পরিবারকে চন্দনাইশ উপজেলা
চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ৭ লক্ষ টাকা ব্যয়ে ৩ কক্ষ বিশিষ্ট ঘর নিমার্ণ করে
দেন। মৃত্যুর পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের জন্য নগদ ৫ লক্ষ টাকা
প্রদান করেছিলেন। এ সাহায্য অব্যাহত থাকবে বলে তিনি জানান। ৩ কক্ষ বিশিষ্ট এ
ঘরের পাশাপাশি বাথরুম ও রান্নাঘর নিমার্ণ করা হয়েছে। উল্লেখ্য যে, গত ৪
ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলোগ্রাউন্ড মাঠে জনসভায় যাওয়ার পথে
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জহিরুল ইসলাম বাচা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net