1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জালিয়াতি করে জমি আত্মসাৎ ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে এক দলিল লেখকের বিরুদ্ধে ঝাড়ু মিছল করেছে স্থানীয়রা। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

জালিয়াতি করে জমি আত্মসাৎ ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে এক দলিল লেখকের বিরুদ্ধে ঝাড়ু মিছল করেছে স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৩৮০ বার

জালিয়াতি করে জমি আত্মসাৎ ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে এক দলিল লেখকের বিরুদ্ধে ঝাড়ু মিছল করেছে স্থানীয়রা। রবিবার (২২ জানুয়ারি) বিকেলে শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের কাদির সরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মিছিলে স্থানীয় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেনীর লোকজন অংশ নেয়। দলিল লিখক হাবিব ভেদরগঞ্জ সাবরেজিষ্টার অফিসে কর্মরত। এর আগেও তার বিরুদ্ধে প্রতারনা করে জমি আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী শফি মাদবরের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, কিছুদিন পূর্বে শফি মাদবরের পরিবার তার বোনের জমি ক্রয়ের জন্য দলিল লেখক হাবিবকে মধ্যস্থতার দায়িত্ব দেয়। ৮ লক্ষ টাকা বায়নাও করে তারা। কিন্তু জমির কাগজে বিভিন্ন ত্রুটি ও সমস্যার কথা বলে ভয় দেখিয়ে ঐ জমি নিজের নামে লিখে নেয় হাবিব।

শফি মাদবরের মেয়ে খাদিজার অভিযোগ, তাদের বায়নাকৃত জমি ক্রয়ের বিষয়টি জানার জন্য হাবিব মিয়াকে তাদের বাড়িতে ডাকলে সে তাদের শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় প্রতিবেশী ও পরিবারের লোকজন তাকে জুতাপেটা ও ধাওয়া খেয়ে সে জামা-কাঁপড় ফেলে পালিয়ে যায়।

স্থানীয় জুয়েল মাদবর বলেন, এর আগেও হাবিব অনেক মানুষের জমি প্রতারণা করে আত্মসাৎ করেছে। আমরা এলাকাবাসী সবাই তার প্রতারণার হাত থেকে বাঁচতে চাই। তার কু-কর্মের বিচার চাই।

স্থানীয় হনুফা বেগম বলেন, শফি মাদবরের কোন ছেলে নেই। ৫ মেয়ে নিয়ে কোন রকম করে জীবন-যাপন করে। হাবিব এর প্রতারণা থেকে তারাও বাদ পড়ে নাই। তার বিচার হওয়া উচিত।

কিন্তু দলিল লিখক হাবিব তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই আমি সকল কাজ করি। একটি চক্র আমার সম্মানহানির জন্য উঠেপড়ে লেগেছে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ ধরনের কোন অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net