1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা, স্ক্যাভেটর জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাঁশখালীতে ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা, স্ক্যাভেটর জব্দ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৪৯৮ বার

চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘এমভিএম’ ইটভাটার মালিক কে ২ লক্ষ টাকা জরিমানা করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুর ২টার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এমভিএম ব্রিকস্ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় এমভিএম ব্রিকস্ এর মালিক কে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত ইট-ভাটা স্থাপন, ইট পোড়াতে কাঠ ব্যবহার, কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় একটি স্ক্যাভেটর জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় দেওয়া হয়।

জনস্বার্থে প্রশাসনে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net