1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে ইসলামী মহা সম্মেলনে নজরুল ইসলাম এমপি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

চন্দনাইশে ইসলামী মহা সম্মেলনে নজরুল ইসলাম এমপি

ভেদাভেদ ভুলে নবী ও রসূলের আর্দশকে অনুসরণ করার আহ্বান

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৭ বার

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী
বলেছেন, কওমী মাদরাসা শিক্ষাকে প্রধানমন্ত্রী জাতীয় করণের মাধ্যমে বাংলা
শিক্ষার সাথে সমমর্যাদায় উন্নীত করেছেন। প্রতিটি মাদ্রাসায় ভবন
নির্মাণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন করেছেন। ধর্মের মধ্যে ভেদাভেদ
ভুলে নবী ও রসূলের আর্দশকে অনুসরণ করে জীবন অতিবাহিত করার আহবান
জানান। নবী ও রসূলগণের নির্দেশ মেনে চললে আল্লাহ তালার পথ সুগম হবে।
ইহকালের কর্মের উপর নির্ভর করে পরকালের কল্যাণ বহন করবে। গতকাল ২৭
জানুয়ারি চন্দনাইশ সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে ইসলামী মহা
সম্মেলন চন্দনাইশ সদরস্থ কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাও. আজিজুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান
অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল
ইসলাম চৌধুরী। তকরির করেন যথাক্রমে মাও. আব্দুল বাসেত খান, মাও.
খোবাইব বিন তৈয়্যব, মাও. ড. আফম খালিদ হোসেন, মাও. ওবায়দুর রহমান
হুজাইফি, মাও. শামিম আল মামুন ক্বাসেমী, মাও. আনিছুর রহমান, মাও.
হাফেজ মো. এমদাদ, মাও. আব্দুন নুর, মাও. হাবিবুল্লাহ, মাও. আবুল হাশেম,
মাও. আব্দুল হালীম রশিদী, মাও. তাহের আজিজী, মাও. মো. হাসান
মুরাদাবাদী, মাও. মো. ইব্রাহীম, মাও. আব্দুল হামিদ, ক্বেরাত পরিবেশন করেন
মাও. মো. আতাউল্লাহ মাও. শোয়াইব আল হাসান। বিশেষ মেহমান হিসেবে
উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম
জাহাঙ্গীর, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন
প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net