1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কার্যালয় নির্মাণ কাজের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন

ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কার্যালয় নির্মাণ কাজের উদ্বোধন

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৬৯৬ বার

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ডাবুয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড কার্যালয় নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর।উদ্বোধক ছিলেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মিঠু শীল, আজাদ সিকদার, আওয়ামীলীগ নেতা জাহেদ মুন্না, মো. আলী, নাজিম উদ্দিন,নুরুল আলম, উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোরশেদ আলম,যুবলীগ নেতা আবুল হোসেন টিপু, সালাউদ্দিন, আনোয়ার, এমরান, আমান, আপন, মজিদ, রহিমসহ আরও অনেকে।উল্লেখ্য, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্য, কাউন্সিরের কার্যালয় নির্মাণের উদ্যোগ নেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। এরই ধারাবাহিকতায় ডাবুয়া ইউনিয়ন পরিষদের আওতায় ২নং ওয়ার্ডের জনসাধারণের নাগরিক সেবা নিশ্চিতকল্পে কার্যালয় স্থাপন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net