ঢাকা   ০৪:৫৪:৩১ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

মাগুরায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতেৱ অভিযান অব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩৩৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ,মাগুরা : গত ২ দিন যাবৎ মাগুরা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড.আশরাফুল আলমে,র নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর শীতেষ চন্দ্র সরকার এর নের্তৃত্বে মাগুরা পৌর এলাকার বিভিন্ন স্থানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রট জালালুদ্দিনের নেতৃত্বে শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজার ও শ্রীপুর বাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় খামরপাড়া বাজারের ইমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সালেককে ১০ হাজার টাকা ও বনিতাস্টোর/ টেলিকমের স্বত্বাধিকারি তরুন বিশ্বাসকে ৫ হাজার টাকাএবং শ্রীপুর বাজারের মক্কা সেনেটারিকে ৫ হাজার টাকা ও চায়ের দোকানদার অপুর্বকে ১ হাজার ৫০০ টাকা সহ পৌরসভা ও শ্রীপুর এলাকান বেশ কিছু ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতামূলক প্রচারণা চালনা হয়।জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা। এ সচেতনতা মুলক প্রচারণা অব্যাহত থাকলে মাগুরা জেলাকে করোনা মক্তু রাখা অনেকটায সহজ হবে মনে করছেন এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি