1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতারক হতে সাবধানে তিতাসে অবহিতকরণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের  নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ

প্রতারক হতে সাবধানে তিতাসে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৫৪ বার

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপকারভোগীর অ্যাকাউন্টে পাঠায় সরকার।

বেশ কিছুদিন ধরে সেই টাকা প্রতারণার মাধ্যমে তুলে নিয়ে যাচ্ছে একটি প্রতারকচক্র। মূলত উপকারভোগীদের সরলতার সুযোগ নিয়ে মোবাইলে কল করে তাদের ওটিপি নম্বর নিয়ে উত্তোলন করছে ভাতার টাকা।

এসব প্রতারণার হাত থেকে রক্ষা পেতে কুমিল্লা তিতাস উপজেলায় সকল ইউনিয়নে প্রতারক হতে সাবধানে অবহিতকরণ সভা করছেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও বিকেলে কলাকান্দি ইউনিয়ন পরিষদ মাঠে এ সচেতনামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ। এসময় সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার ও কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: সেতারুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আরিফ মোহাম্মদ প্রমূখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, নাজমুল ইসলাম, শামীমা আক্তার, সকল ইউনিয়নের সচিব, ইউপি সদস্য ও বিভিন্ন ভাতাভোগীরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net