1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ জাফরাবাদ মাদ্রাসায় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নজরুল ইসলাম এমপি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

চন্দনাইশ জাফরাবাদ মাদ্রাসায় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নজরুল ইসলাম এমপি

মাদ্রাসা শিক্ষাকে মর্যাদা দিয়েছে বর্তমান সরকার

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৫৫ বার

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী
বলেছেন, মাদ্রাসা শিক্ষাকে বাংলা শিক্ষার সম-মর্যাদা দেয়ায় মাদ্রাসা
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারীসহ প্রত্যেকটি বিষয়ে
মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাচ্ছে। সে সাথে মাদ্রাসা শিক্ষাকে
এগিয়ে নিতে সরকার প্রত্যেকটি মাদ্রাসায় আধুনিক চার তলা ভবন
নির্মাণ করে যাচ্ছে। প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের
হাতে বছরের ১ম দিন নতুন বই তুলে দিয়ে শিক্ষা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে।
একসময় অনেক শিক্ষার্থীরা বইয়ের অভাবে লেখাপড়া থেকে ঝড়ে পড়েছে। তিনি
আরো বলেন, বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গ্রামীন
পর্যায়ে সড়ক উন্নয়ন অব্যাহত রেখেছে। বর্তমানে চন্দনাইশে সংস্কার করারমত
তেমন কোন সড়ক নেই বললে চলে।
গতকাল ৩ ফেব্রুয়ারি দুপুরে জাফরাবাদ ফাজিল মাদ্রাসার বার্ষিক সভা ও নতুন
একাডেমিক ভবন ভিত্তি প্রস্তর স্থাপন, উমেদ আলী চৌধুরী জামে মসজিদের
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব
কথা বলেন। পরে তিনি বৈলতলী মাইজপাড়া সড়ক, দোহাজারী ঈদপুকুরিয়া
মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিকালে বৈলতলী হিন্দু সম্প্রদায়ের একটি
ধর্মীয় সভায় এবং রাতে মামুন খলিফা মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net