ঢাকা   ০৭:০৪:৪৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

জামাতের আমিরকে বিএনপির শুভেচ্ছা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৫২১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক : জামায়াতের নতুন আমির নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। অত্যন্ত গোপন ভোটের মাধ্যমে এই আমির নির্বাচন করা হয়। এই গণ ধিকৃত, স্বাধীনতা, বিরোধী যুদ্ধাপরাধীদের দলটির নেতা নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে কারো মাথা ব্যাথা নেই।

কিন্তু তারেক জিয়ার নির্দেশে বিএনপির দুজন নেতা জামাতের সদ্য নির্বাচিত যুদ্ধাপরাধীদের দলের আমিরকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এ ব্যাপারে দলের শীর্ষ নেতারা কিছুই জানেন না। তাদের অজ্ঞাতসারেই এই শুভেচ্ছা জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই বিএনপির মধ্যে জামাত বিরোধী মনোভাব তীব্র হচ্ছিল এবং আন্তর্জাতিক ও দেশীয় মহল থেকে বারবার বলা হচ্ছিল জামাতের সঙ্গে গাটছাড়া ত্যাগ করতে হবে তাহলে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। বিশেষ করে কূটনৈতিকদের সঙ্গে বিএনপি যে কয়বারই মিটিং করেছে সে কয়বারই জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে।

এই কারণেই ২০ দলকে মোটামুটি অর্ধমিত অবস্থায় রেখেছে বিএনপি। বিএনপির একজন নেতা বলেছেন, এটা তাদের কৌশলগত অবস্থান। কারণ জামাতের সঙ্গে বৈঠক করলেই সেটা নিয়ে আন্তর্জাতিক মহলে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। এজন্যই তারা প্রকাশ্যে জামাতের সঙ্গে সম্পর্ক রাখেনি।

কিন্তু ২০ দল থেকে যে বেরিয়ে যাওয়া বা জামাতকে বাদ দেওয়া এই বিষয়টির ব্যাপারেও বিএনপি নিরবতা পালন করছে। কারণ বিএনপি জানে যে, জামাত এবং বিএনপি আদর্শিকভাবে একই বিন্দুতে মিলিত হয়েছে। এ কারণেই বিএনপি আনুষ্ঠানিকভাবে যেমন ২০ দল বিলুপ্ত করেনি তেমন অনুষ্ঠানিকভাবে জামাতের সঙ্গে সম্পর্কও ত্যাগ করেনি।

বরং ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপি জামাতকে ধানের শীষ প্রতীক উপহার দেয়। দিয়ে তাদেরকে পুন:প্রতিষ্ঠার সুযোগ দেয়।এই বাস্তবতায় জামাত যখন তাদের নতুন আমির নির্বাচন করেছেন তখন একমাত্র বিএনপিই তারেক জিয়ার নির্দেশে অভিনন্দন জানিয়েছে। জামাতকে এই অভিনন্দন জানানোর মধ্য দিয়ে বিএনপিতে এখন তোলপাড় চলছে।

বিএনপির একাধিক নেতা বলেছেন যে, যদি জামাতের নতুন আমিরকে অভিনন্দন জানানো হয় তাহলে দলীয়ভাবে হবে। কিন্তু মহাসচিবের অজ্ঞাতসারে তারেক জিয়ার পক্ষে দুজন নেতা গিয়ে ফুল দেওয়াটাকে বিএনপির যে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। বিএনপির কোন সিদ্ধান্ত যে আগেভাগে কেউ জানে না সেটিরই আরেকটি দৃষ্টান্ত বলে মনে করছে বিএনপির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি