1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভৈরবে প্রেমের টানে তিন সন্তানের জননীকে নিয়ে কিশোর উধাও - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

ভৈরবে প্রেমের টানে তিন সন্তানের জননীকে নিয়ে কিশোর উধাও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪৮২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
ভৈরবে তিন সন্তানের জননীকে নিয়ে উধাও হয়ে গেছে এক কিশোর। চাঞ্চল্যকর এই ঘটনায় দুই পরিবারের সদস্যরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফলে এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

ভৈরবের কালীপুরে ঘটেছে এই ঘটনা। তিন সন্তানের জননীর নাম আবুনি বেগম (৩৬)। তিনি কালীপুর গ্রামের মাছ ব্যবসায়ী পিয়ার মিয়ার স্ত্রী। আর কিশোরের নাম তানভির হোসেন (১৬)। সে একই এলাকার প্রবাসী খলিল মিয়ার ছেলে।

পিয়ার মিয়ার দাবি, গত ১৩ নভেম্বর দুপুরে তানভির তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। পালানোর সময় তার ঘর থেকে লাখ টাকাসহ শিশুপুত্র রিফাতকেও সাথে নিয়ে গেছে তারা।

অপরদিকে তানভিরের মা স্বপ্না বেগমের অভিযোগ, তার ছেলের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ১৩ নভেম্বর পিঠা খেয়ে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। কে বা কারা তার ছেলেকে তুলে নিয়ে গেছে বলে দাবি স্বপ্না বেগমের।

এই ঘটনা নিয়ে গত ১৭ নভেম্বর রাতে উভয় পরিবারের পক্ষ থেকে ভৈরব থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী করা হয়।

এদিকে একজন ছেলের বয়সী কিশোরের সাথে তিন সন্তানের জননী প্রেম করে পালিয়ে গেছে প্রথমে বিষয়টি লজ্জায় পুলিশের কাছে বলতে পারছিলেন না স্বামী পিয়ার মিয়া। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সব তথ্য।

স্থানীয়রা জানান, পিয়ার মিয়া ব্যবসার সুবাধে ঢাকায় থাকেন। ফলে পাশের বাড়ির তানভিরের সাথে পিয়ার মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী আবুনি বেগমের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। আর সুযোগ বুঝে লোকলজ্জা ভুলে উধাও হয়ে যায় তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহারুল খাঁন বাহার জানান, আমরা দু’জনকে উদ্ধার করতে চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net