1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৭৪ বার

মােঃ সাইফুল্লাহ মাগুরা

মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার সকালে তাদের কার্যালয় প্রাঙ্গনে কর্মবিরতি কর্মসুচি পালন করে। এ সময় বক্তরা বলেন,

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি সমুহকে একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবি ও পল্লী বিদ্যুৎ  সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর নির্যাতন – নিপীড়ন শোষন এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড কতৃক মানহীন বৈদ্যুতিক মালামাল  ক্রয়ের কারনে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি পাওয়ায় দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা  কর্মচারী গত ৫ মে জরুরী বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামে এবং স্মারকলিপি প্রদান করে। এর ফলে বিআরবি সারা দেশে সাময়িক বরখাস্থ, সংযুক্তি, স্ট্যান্ড রিলিজ ও হয়রানীমূলক বদলী শুরু করে।

এ কারনে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় যৌতিক যে কোন দাবি পূরনে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা উপেক্ষা করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কতৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমুহে নির্যাতন বন্ধের দাবিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির তিন শতাধিক কর্মকর্তা তাদের অফিস প্রাঙ্গনে জড় হয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতির সাথে মানব বন্ধন করে। এসময় বক্তব্য রাখেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রঞ্জন কুমার ঘোষ, ডিজিএম মোঃ রাহাত,ডিজিএম আলোমগীর হোসেন, এজিএম মাসুদ রানা,  বিলিং সহকারি শাহনাজসহ আরো অনেক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net