1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২১ জন আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২১ জন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৮৮ বার

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২১জনকে আটক করেছে বিজিবি।
শনিবার ভোর ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।
বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি’র নিয়মিত টহল দেয়ার সময় ঝিনাইদহের মহেশপুর বিওপি’র ১শ’ থেকে দেড়শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে নিশ্চিন্তপুর কালভার্টের পাশ থেকে ভোর ৫টার দিকে ১৬ এবং জলুলি বিএপি’র মগদাশপুর মাঠ থেকে ৫জন সহ মোট ২১জন নারী, পুরুষ ও শিশুকে আটক করে। তারা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়।
বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩এর ১১(গ) ধারায় আটককৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে। খালিশপুর বিজিবি-৫৮ উপ-অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net