1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ;বিক্ষোভ সমাবেশ পন্ড,আহত-২৫ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ;বিক্ষোভ সমাবেশ পন্ড,আহত-২৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৫৪৩ বার

মাহবুবুর রহমান :নোয়াখালীতে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার প্রেসক্লাবের সামনে ও শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড হয়ে মিছিল নিয়ে সমবেত হয়। পরে আরেকটি মিছিল আসলে পুলিশ মিছিলে বাঁধা দেয়। মুহুর্তের মধ্যে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় পুলিশ লাঠিচার্জ করে। কিছুক্ষণ পর শুধু নোয়াখালী প্রেসক্লাবে নয় শহরের বিভিন্ন
স্থানে বিএনপির মিছিল থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়।

দুপুরে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের মাইজদীস্থ বাস ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তারা বলেন, পুলিশ বিনা উসকানিতে তাদের মিছিলে বাধা দেয় এবং নেতাকর্মীদের লাঠি চার্জ করে। এতে তাদের ১৫ থেকে ২০জন নেতাকর্মী আহত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্যাহ্ আল নোমান, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পদাক নুরুল আমিন খানসহ অনেকে।

এ বিষয়ে সুধারাম থানার উপ-পরিদর্শক আব্দুল বাতেন জানান, সমাবেশ করার কোনো অনুমতি ছিল না বিএনপির। তারপরও তারা সমাবেশ করছিল। কিন্তু হঠাৎ মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে, পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে মাত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net