1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মমতা ব্যানার্জি ও আসাদউদ্দিন ওয়েইসির বাকযুদ্ধ চলছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি

মমতা ব্যানার্জি ও আসাদউদ্দিন ওয়েইসির বাকযুদ্ধ চলছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৫৪৭ বার

ভারতের মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়েইসিকে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা মন্তব্য “সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদ” নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে বিতর্ক। হায়দরবাদের সাংসদের বিরুদ্ধে “সাম্প্রদায়িক বিভাজনের” অভিযোগ করেছেন মমতা, তারপরেই আসাদউদ্দিন ওয়েইসি মুখ খুলেছেন।

সোমবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, হিন্দুদের মধ্যে যেমন বিচ্ছিন্নতাবাদ রয়েছে, তেমনই সংখ্যালঘুদের মধ্যেও বিচ্ছিন্নতাবাদ বাড়ছে। একটি রাজনৈতিক দল রয়েছে এবং তারা বিজেপির থেকে টাকা নিয়েছে, তারা হায়দরাবাদের দল, পশ্চিমবঙ্গের নয়।

বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় মমতা এসব কথা বলেন। অন্যদিকে, হায়দরাবাদের সাংসদ তথা এআইএমএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি বলেন, মমতা ব্যানার্জির কথা অনুযায়ী, যদি আমাদের কাজ বিচ্ছিন্নতাবাদ হয়, তাহলে আমার কিছু বলার নেই। বিচ্ছিন্নতাবাদ সেটাই, তিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে ঢুকতে দিয়েছেন, যেহেতু রাজ্যে মুসলিমদের মধ্যে মানবতার সূচক কম, সে কারণে, তিনি মুসলিমদের নীচু নজরে দেখছেন।

তিনি আরো বলেন, ভোটের জন্য মুসলিমদের তোষণ বন্ধ করুন। আমার বিরুদ্ধে অভিযোগ তুলে বাংলার মুসলিমদের আপনি বার্তা দিচ্ছেন যে, ওয়েইসির দল একটি ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়েছে। এই ধরনের মন্তব্য করে মমতা ব্যানার্জি তার ভীতি এবং হতাশা দেখাচ্ছেন।

তিনি এক টুইট বার্তায় লেখেন, যে কোনো সংখ্যালঘুদের মধ্যে বাংলার মুসলিম সম্প্রদায় মানবতার সূচকে সবচেয়ে খারাপ অবস্থায়, এটা বলা ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ নয়। তিনি সেখানে পোস্ট করেন, হায়দরাবাদের দল থেকে দিদি যদি শঙ্কিত থাকেন, তাহলে তার আমাদের বলা উচিত, বাংলার ৪২টি আসনে কিভাবে বিজেপি ১৮টিতে জিতল। গত লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করেছে গেরুয়া শিবির। সেই ফলাফলকে বাংলায় বিজেপির ভালো উত্থান হিসেবেই দেখছে অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net