1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ.লীগের কোলে বড় হয়ে কিছু সড়ক আইন নিয়ে খেলছে: নাসিম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

আ.লীগের কোলে বড় হয়ে কিছু সড়ক আইন নিয়ে খেলছে: নাসিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৩৭১ বার

ঢাকা: আওয়ামী লীগের কোলে বড় হয়ে কিছু নেতা সড়ক আইন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন ‘পরিবহন খাতের সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি। পরিবহন চাঁদাবাজির ক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপি সব একই সিন্ডিকেট। এখান থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যে দলই ক্ষমতায় থাক, শ্রমিক দল বা শ্রমিক লীগ সবাই পরিবহন চাঁদাবাজি করে। এ চাঁদাবাজির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীও জড়িত।’
তিনি বলেন, ‘আজকে একটা ভালো আইন করা হয়েছে। এ পরিবহন আইন প্রয়োগের সঙ্গে সঙ্গে জনগণকে জিম্মি করে ধর্মঘট শুরু করেছে। আওয়ামী লীগের কোলে বড় হয়ে কিছু নেতা পরিবহন আইন নিয়ে খেলছে। আমরা জনগণকে জিম্মি করা ধর্মঘটের রাজনীতি সমর্থন করি না। পরিবহন আইন আমাদের অনেক আগেই করা দরকার ছিল। জনগণের স্বার্থ রক্ষার জন্যই এ আইন করা হয়েছে। আইন করার সময় পরিবহন মালিকের-শ্রমিকের মতামত নেওয়া হয়েছে। অথচ আজকে তারা ধর্মঘট শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘কোন দেশে আছে রাস্তায় মানুষ মরবে কিন্তু বিচার হবে না? আমি সরকারকে বলব, ক্যাসিনো নিয়ে যেমন অভিযান শুরু হয়েছে, তেমনি পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করা হোক। এদের শক্ত হাতে দমন করতে হবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ডা. মুরাদ হাসান, ওমর ফারুক পাঠান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শাহে আলম মুরাদ ও ফাল্গুনী হামিদ।
শীর্ষনিউজ/জে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net